একাকিত্বের লুকোচুরি খেলা এবং আত্মোপলব্ধি
এটাই আমার সৌভাগ্য,
ভাগ্যের দারুন খেলা,
আমি উপভোগ করলাম।
বার বার হেরে গিয়ে,
যা শিখতে পেরেছি—
সহজে জয় লাভ করে এমন কিছু শিখতে পারি নি।
সাধারণত মানুষ এমন সময় আমার কাছে ফিরে আসে, যখন তাকে ধরে রাখার মতো ব্যবস্থা থাকে নাহ। অথচ তাঁদের ধরে রাখার জন্য, এক সময় আমি আমার পৃথিবী বদলে দিতে চাইতাম। তাদের সেই নিপুণ কৌশলী দূরত্ব, আমাকে বদলে দিল।
অবশেষে আমি বুঝতে পারলাম, পৃথিবীর লুকোচুরি খেলায়, আমাদের চালাকি সত্যিই আমাদের একা বানিয়ে দেয়। তখন চোর চোর খেলতে খেলতে নিজেই চোর হয়ে যাই! অবশেষে সবাই আমাকে দেখে লুকিয়ে যায়।
সত্যিকারেন্টস ভালবাসাকে হালকা করে দেখে, আত্ম-অহংকারে প্রতিটি দিনকে ভীষণ ভারী করে এবং মৃত্যু পর্যন্ত কঠিন বোঝা বহন করা ছাড়া সমস্ত উপায় শেষ হয়ে যায়!
একা থাকার মতো সুখ হয়তো, আর ফিরে আসবে নাহ!!!

Comments
Post a Comment